প্রেস রিলিজ: কক্সবাজারের অন্যতম অনলাইন সংবাদমাধ্যম ‘কক্সবাজার বুলেটিন’-এর নতুন ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আহমেদ ফখরুল কাদের। পেশাগত জীবনে আন্তর্জাতিক পর্যায়ের একাধিক উন্নয়ন সংস্থায় কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন এইচআর বিশেষজ্ঞ আহমেদ ফখরুল এবার যুক্ত হলেন সংবাদমাধ্যমে নেতৃত্ব প্রদানের নতুন মিশনে।
বর্তমানে তিনি বেলজিয়ামভিত্তিক আন্তর্জাতিক মানবিক সংস্থা ‘মেডিসিনস সাঁস ফ্রঁতিয়ার (MSF)’-এর প্রজেক্ট এইচআর অফিসার পদে কর্মরত। এর আগে তিনি সুইজারল্যান্ডভিত্তিক টিডিএইচ (Terre des hommes) এবং ফ্রান্সভিত্তিক সংস্থা এসিআইএফ (ACF)-এ এইচআর অফিসার হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
তার কর্মজীবনের আরও একটি উল্লেখযোগ্য অধ্যায় হচ্ছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের সহায়তায় পরিচালিত কোডেক-ইপিআরসি প্রজেক্ট, যেখানে তিনি এইচআর ও প্রশাসন (HR & Admin) বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
কক্সবাজার বুলেটিনের কর্তৃপক্ষ জানান, "আহমেদ ফখরুল কাদেরের পেশাগত সততা, আন্তর্জাতিক অভিজ্ঞতা ও মানবিক দৃষ্টিভঙ্গি আমাদের প্রতিষ্ঠানকে আরও গতিশীল, নীতিনিষ্ঠ ও কার্যকর করে তুলবে বলে আমরা বিশ্বাস করি।"
নিজের অনুভূতি জানাতে গিয়ে আহমেদ ফখরুল কাদের বলেন, “আমি বরাবরই মানবিকতা, ন্যায্যতা ও সুশাসনের পক্ষে। এবার সেই জায়গা থেকে সাংবাদিকতার মাধ্যমে মানুষের কথা বলার সুযোগ পেয়ে আমি অনুপ্রাণিত। কক্সবাজার বুলেটিনের প্ল্যাটফর্মটি ব্যবহারে আমি সমাজে ইতিবাচক প্রভাব রাখার চেষ্টা করবো।”
তার যোগদানে কক্সবাজার বুলেটিন পরিবারে নতুন উদ্যম ও আশাবাদের সৃষ্টি হয়েছে।
0 Comments