Recents in Beach

ব্রেকিং নিউজ

চকরিয়ার মাইজপাড়ায় মায়ের সাথে নিখোঁজ শিশুসন্তান, অবস্থান মিলেছে কক্সবাজার শহরে, এখনো মেলেনি খোঁজ!

প্রেস বিজ্ঞপ্তি: চকরিয়ার মাইজপাড়ায় মায়ের সাথে নিখোঁজ শিশুসন্তান, অবস্থান মিলেছে কক্সবাজার শহরে – নিখোঁজের চারদিনেও মেলেনি খোঁজ!

চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকার বাসিন্দা ও ফার্মাসি দোকানদার মিটন দে’র স্ত্রী ডালিয়া রানী নাথ এবং তার দেড় বছর বয়সী শিশু দেবরাজ দে গত ৪ জুন (বুধবার) বাড়ি থেকে নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার ঘটনায় স্বামী মিটন দে চকরিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ডালিয়া রানীর কললিস্ট বিশ্লেষণ করে দেখা গেছে, নিখোঁজ হওয়ার পর কক্সবাজার শহরের বায়তুশ শরফ এলাকায় তাঁর মোবাইলের শেষ লোকেশন পাওয়া যায়। তবে এরপর থেকে আর কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।

পরিবার ও স্থানীয়দের মতে, মা ও শিশু নিখোঁজ হয়ে পড়ায় চরম উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। পুলিশ ও স্বজনদের অনুরোধ, যদি কেউ নিখোঁজ মা-ছেলের কোনো খোঁজ পেয়ে থাকেন, তাহলে নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করুন।

🔹 চকরিয়া থানার ওসি: 01320-108575
🔹 স্বামী মিটন দে: 01842-021655
🔹 কক্সবাজার বুলেটিন: 01744-578559

Post a Comment

0 Comments