ব্রাজিলিয়ান গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, সান্তোসে খেলা নেইমার করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। তার ক্লাব সান্তোস এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে।
গত জানুয়ারিতে ইউরোপের পিএসজি ছেড়ে বিপুল অর্থের বিনিময়ে সৌদি ক্লাব আল-হিলাল থেকে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন নেইমার। কিন্তু সেখানে গিয়েও চোট তার পিছু ছাড়েনি। এ পর্যন্ত মাত্র ১২টি ম্যাচে মাঠে নামতে পেরেছেন তিনি। করেছেন মাত্র ৩ গোল, অবদান রেখেছেন আরও ৩ গোলে।
চোট কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতির মাঝেই এবার ভাইরাসে আক্রান্ত হলেন নেইমার।
সান্তোস ক্লাব জানায়, “বৃহস্পতিবার (৫ মে) নেইমারের শরীরে ভাইরাসজনিত উপসর্গ দেখা দেয়। সান্তোসের চিকিৎসা বিভাগ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করে যে তিনি কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে আইসোলেশনে রাখা হয়েছে এবং সব চিকিৎসা নির্দেশনা অনুসরণ করা হচ্ছে।”
নেইমার ভক্তদের জন্য এটি আরেকটি হতাশাজনক খবর। মাঠে ফেরার জন্য মরিয়া এই তারকার পুনরায় সুস্থ হয়ে ফিরে আসার প্রত্যাশা করছেন সবাই।
0 Comments