বুধবার (৪ জুন) কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে মোট ১৯টি নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে তিনজনের রিপোর্ট পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. শাহজাহান নাজির।
তিনি বলেন, “সারা দেশের পাশাপাশি কক্সবাজারেও করোনা ধীরে ধীরে বিস্তার লাভ করছে। মানুষ যদি এখন থেকেই সতর্ক না হয়, তাহলে সংক্রমণ আবার ভয়ানক রূপ নিতে পারে।” তিনি আরও যোগ করেন, শনাক্ত হওয়া ব্যক্তিদের দেহে ভারতীয় নতুন ভ্যারিয়েন্ট আছে কি না, তা এখনো টেস্ট করা হয়নি।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, এখনই স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক ব্যবহার এবং জনসমাগম এড়িয়ে চলাই একমাত্র প্রতিকার।
0 Comments