ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

চট্টগ্রামে উদ্ধার নিখোঁজ তিন স্কুলছাত্রী, গৃহপরিচারিকার কাজের উদ্দেশ্যে গিয়েছিলো তারা

চট্টগ্রামে উদ্ধার নিখোঁজ তিন স্কুলছাত্রী, গৃহপরিচারিকার কাজের উদ্দেশ্যে গিয়েছিলো তারা

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন থেকে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রীকে চট্টগ্রাম নগরীর খুলশী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের তিন দিন পর বুধবার দিবাগত রাতে পৃথক দুটি বাসা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া তিন শিক্ষার্থী হলেন রেশমি আক্তার (১৭), তানিয়া সুলতানা (১৩) ও হালিমাতুচ্ছ সাদিয়া (১৪)। পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে লামা থানাধীন ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইয়াংছা মুসলিমপাড়া এলাকা থেকে ওই তিন স্কুলছাত্রী নিখোঁজ হয়। পরে পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয় এবং নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তিন শিক্ষার্থী চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় অবস্থান করছে। এরই ধারাবাহিকতায় বুধবার দিবাগত রাতে খুলশীর ২ নম্বর রোডের একটি বাসা এবং খুলশী টাউন সেন্টারের কনকর্ড টাওয়ারের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে, তিন কিশোরী বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন। উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তিন স্কুলছাত্রীকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংক্ষেপে:
বান্দরবান থেকে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রীকে চট্টগ্রাম নগরীর খুলশীর দুটি বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রামে উদ্ধার নিখোঁজ তিন স্কুলছাত্রী, গৃহপরিচারিকার কাজের উদ্দেশ্যে গিয়েছিলো তারা

0 Comments