রাজধানীর মিরপুর এক নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট এবং বুলডোজার দিয়ে স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার মামলায় সাজ্জাদ হোসেন মিশু মোল্লা (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার (৩ অক্টোবর) মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া মিশু মোল্লা ঢাকা জেলা জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি এবং শাহআলী থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা কমিটির সাবেক সদস্য। ডিবির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রাকিব খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এর আগে গত রাতে আমিনবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গত ২৫ সেপ্টেম্বর রাতে দুই শতাধিক মানুষের একটি দল মিরপুরের ওই স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব চালায়। তারা হামলা চালিয়ে বিভিন্ন কক্ষ ভাঙচুর ও লুটপাট করার পাশাপাশি এক্সকাভেটর ব্যবহার করে একাধিক স্থাপনা মাটির সঙ্গে মিশিয়ে দেয়। এই ঘটনার সময় পুলিশের ভূমিকা নিষ্ক্রিয় ছিল এমন অভিযোগ ওঠার কারণে শাহ আলী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়। এদিকে এই ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ আসায় ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি ভেঙে দেওয়া হয়েছে। একইসঙ্গে যুবদল ও ছাত্রদলের স্থানীয় কমিটিগুলোও বিলুপ্ত করা হয়েছে এবং বেশ কয়েকজন নেতাকর্মীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় গত ১ অক্টোবর জাতীয় সংসদ ভবনে গিয়ে স্পিকারের নিকট পদত্যাগপত্র জমা দেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগের দাপ্তরিক তদন্ত চলমান থাকবে। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছিলেন।
রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় ঢাকা জেলা জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
-6ac0b4b93b60e.webp)

0 Comments