তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার আরও সমৃদ্ধ করার উদ্যোগের অংশ হিসেবে নতুন 'বাংলা একাডেমি ফন্ট' উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে 'তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্প'-এর আওতায় প্রস্তুতকৃত এই ফন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্পের পক্ষ থেকে প্রকল্প পরিচালক মাহবুব করিম, ভাষাপ্রযুক্তি বিশেষজ্ঞ মামুন অর রশীদ এবং প্রকাশনা বিশেষজ্ঞ শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় তারা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের নিকট আনুষ্ঠানিকভাবে 'বাংলা একাডেমি ফন্ট'-এর নমুনা হস্তান্তর করেন।
সংক্ষেপে:
তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার আরও সমৃদ্ধ করতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে নতুন বাংলা একাডেমি ফন্ট।
তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার আরও সমৃদ্ধ করতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে নতুন বাংলা একাডেমি ফন্ট।


0 Comments