ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

মাদক সেবনের ভিডিও ভাইরাল হওয়ায় জাতীয় নাগরিক পার্টির নেতা স্থায়ীভাবে বহিষ্কৃত

মাদক সেবনের ভিডিও ভাইরাল হওয়ায় জাতীয় নাগরিক পার্টির নেতা স্থায়ীভাবে বহিষ্কৃত

সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক সেবনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিশোরগঞ্জের ইটনা উপজেলা আহ্বায়ক মো. নাজমুল ঠাকুরকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) এনসিপির কিশোরগঞ্জ জেলা কমিটির দপ্তর সম্পাদক রাতুল নাহিদ ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নাজমুল ঠাকুরের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড এবং সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে। এর ফলে সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী তাকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অভিযোগের গুরুত্ব বিবেচনা করে কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারের পরামর্শে এবং জেলা আহ্বায়ক শেখ খায়রুল কবিরের নির্দেশক্রমে তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে এনসিপির কিশোরগঞ্জ জেলা আহ্বায়ক শেখ খায়রুল কবির জানান, মো. নাজমুল ঠাকুরের মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার বিষয়টি দলের নজরে আসে। এরপর বিষয়টি যাচাই-বাছাই করে সংগঠনের নীতি ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

সংক্ষেপে:
মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জাতীয় নাগরিক পার্টির ইটনা উপজেলা আহ্বায়ক মো. নাজমুল ঠাকুরকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
মাদক সেবনের ভিডিও ভাইরাল হওয়ায় জাতীয় নাগরিক পার্টির নেতা স্থায়ীভাবে বহিষ্কৃত

0 Comments