ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

বিরোধী দলের ওপর গোয়েন্দাগিরির বার্তা অত্যন্ত বিপজ্জনক: হাসনাত আবদুল্লাহ

বিরোধী দলের ওপর গোয়েন্দাগিরির বার্তা অত্যন্ত বিপজ্জনক: হাসনাত আবদুল্লাহ

রাষ্ট্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে বিরোধী দলের ওপর গোয়েন্দাগিরি করার বার্তা দেওয়া অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। হাসনাত আবদুল্লাহ বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ও মৌলিক কাজ থেকে বাহিনীকে দূরে সরিয়ে শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দলের পিছে তাদের লেলিয়ে দেওয়া এবং নজরদারি প্রযুক্তির অপব্যবহার করা একটি ফ্যাসিবাদী চরিত্র। একজন প্রধানমন্ত্রী কি প্রকাশ্যে রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে বিরোধী দলের ওপর নজরদারির ঘোষণা দিতে পারেন, এমন প্রশ্ন রেখে তিনি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কি কোনো রাজনৈতিক দলের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, নাকি দেশের প্রতি দায়িত্ব পালন করার কথা? বিরোধী দলের ওপর গোয়েন্দা সংস্থা লেলিয়ে দেওয়ার এই সংস্কৃতি সাবেক প্রধানমন্ত্রী হাসিনার আমলের কথা স্মরণ করিয়ে দেয় বলে উল্লেখ করেন এনসিপির এই নেতা। পাশাপাশি রংবেরঙের কার্ড ছাপানোর কর্মসূচিতে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে তিনি প্রশ্ন রাখেন যে, এসব বিষয়ে সরকার কোনো তদন্তের উদ্যোগ নিয়েছে কি না এবং এর উত্তর হলো না। প্রধানমন্ত্রীর এই স্বীকারোক্তি রাষ্ট্রীয় বাহিনীর অপব্যবহারের গভীর বার্তা বহন করে এবং এটি অত্যন্ত নিন্দনীয় বলে পোস্টে উল্লেখ করেন হাসনাত আবদুল্লাহ।

সংক্ষেপে:
রাষ্ট্রীয় সংস্থাকে দিয়ে বিরোধী দলের ওপর গোয়েন্দাগিরির বার্তা অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
বিরোধী দলের ওপর গোয়েন্দাগিরির বার্তা অত্যন্ত বিপজ্জনক: হাসনাত আবদুল্লাহ

0 Comments