ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

বুলগেরিয়ায় আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশি শিক্ষার্থীদের সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক

বুলগেরিয়ায় আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশি শিক্ষার্থীদের সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক

বুলগেরিয়ায় আগামী ২ থেকে ৯ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া ২৩তম আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে (আইজেএসও) অংশ নেওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ। ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের অর্থ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের অনুকূলে প্রদান করা হয়েছে। সোমবার রাজধানীর সচিবালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির। আন্তর্জাতিক মঞ্চে দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি এবং তাদের বৈজ্ঞানিক মেধা ও উদ্ভাবনী ক্ষমতার বিকাশে এই প্রাতিষ্ঠানিক সহায়তা বিশেষ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন। মেধাবী শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিসরে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ করে দিতে প্রাতিষ্ঠানিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করে কমিউনিটি ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন জানান, তরুণ প্রজন্মের জ্ঞান ও বৈজ্ঞানিক দক্ষতা প্রসারে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে। আগামীতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রমে কমিউনিটি ব্যাংক পাশে থাকবে বলে আশাপ্রকাশ করেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক শামিম সুলতানা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল (এইচআরএম) খোন্দকার রফিকুল ইসলাম এবং বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি আহম্মদ মুঈদ। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা, বিজ্ঞান ও মানবসম্পদ উন্নয়নে ভবিষ্যতেও অবদান রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

সংক্ষেপে:
বুলগেরিয়ায় আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এসেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ।
বুলগেরিয়ায় আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশি শিক্ষার্থীদের সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক

0 Comments