ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্যকারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্যকারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর ও হুমকিমূলক মন্তব্যকারীকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার গাজিউর রহমান।মঙ্গলবার বিকেল তিনটার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে চড়ে নগরে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় রাস্তার দুই পাশে উপস্থিত সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানান এবং চলন্ত বাস থেকে প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন।এই সফরকে কেন্দ্র করে দ্য বিউটি অব রাজশাহী নামের একটি ফেসবুক পেজে প্রধানমন্ত্রীকে বহনকারী রুয়েটের বাসটির ছবি যুক্ত করে একটি পোস্ট দেওয়া হয়। ওই পোস্টের কমেন্ট বক্সে এমডি আবু বকর সিদ্দিক নামের একটি ফেসবুক আইডি থেকে লেখা হয়, ইস! একটা বড় সুযোগ। ছিল শুধু একটা স্নাইপারের অভাব ছিল।এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে এমন মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সম্ভাব্য ষড়যন্ত্রের বিষয়টি মাথায় রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে অধিকতর সতর্ক থাকার তাগিদ দেন তিনি।রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম জানান, ফেসবুকে এ ধরনের মন্তব্য তাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা অত্যন্ত সংবেদনশীল বিষয় হওয়ায় এই মন্তব্যটি কোনো হুমকির ইঙ্গিত বহন করে কি না, তা খতিয়ে দেখার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার গাজিউর রহমান মন্তব্যটিকে অত্যন্ত উদ্বেগজনক, অপরাধমূলক ও দায়িত্বজ্ঞানহীন হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি জানান, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে এবং ইতিমধ্যে মন্তব্যকারীকে শনাক্ত করে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংক্ষেপে:
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর নিয়ে ফেসবুকে স্নাইপারসংক্রান্ত আপত্তিকর মন্তব্যকারীকে শনাক্ত করেছে পুলিশ। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্যকারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ

0 Comments