ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

রংপুরের তারাগঞ্জে ছেলেদের হুকুমে বৃদ্ধ পিতার ওপর হামলা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

রংপুরের তারাগঞ্জে ছেলেদের হুকুমে বৃদ্ধ পিতার ওপর হামলা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

রংপুরের তারাগঞ্জে পূর্বশত্রুতার জেরে আপন ছেলেদের হুকুমে তোফাজ্জল হোসেন (৬৩) নামের এক বৃদ্ধের ওপর হামলা চালিয়ে গুরুতর জখম ও টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী তোফাজ্জল হোসেন বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে তারাগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। চাঞ্চল্যকর এ ঘটনায় স্বজনদের ভূমিকা নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। গত ১০ অক্টোবর উপজেলার ইকরচালী ইউনিয়নের বরাতী বাজারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তোফাজ্জল হোসেন জানান, ঘটনার দিন তার মেজ ছেলে জিল্লুর রহমান তাকে মুঠোফোনে হুমকি দেন। এরপর তার বড় ছেলে মাইদুল ইসলাম ঘটনাস্থলে এসে তার আপন ভাগনে জামিল হোসেন, ভাতিজা মাহে আলম সরকার জুয়েল ও নাতি ফিনিক্স সরকারকে হুকুম দিয়ে অতর্কিতে হামলা চালান। এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর দিবাগত রাত আনুমানিক আটটার দিকে তোফাজ্জল হোসেন বরাতী বাজারের একটি চায়ের দোকানের সামনে পৌঁছালে অভিযুক্তরা তার ওপর হামলা চালায়। একপর্যায়ে ছেলেদের হুকুমে জামিল হোসেন ধারালো ছুরি দিয়ে তোফাজ্জল হোসেনের মাথায় আঘাতের চেষ্টা করেন। হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে ধারালো অস্ত্রের আঘাতে তার বাম হাতের কবজির ওপরের হাড় ভেঙে যায়। এজাহারে আরও উল্লেখ করা হয়, এ সময় নাতি ফিনিক্স সরকার তোফাজ্জল হোসেনের পকেট থেকে জোরপূর্বক ১ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। হামলাকারীরা তাকে কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর স্থানীয় মাতব্বরদের দ্বারে দ্বারে গিয়ে মীমাংসায় ব্যর্থ হয়ে অবশেষে থানায় এজাহার দায়ের করেন এই বৃদ্ধ। এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে বলা হয়, ঘটনাটি পারিবারিক বিষয়। তারাগঞ্জ থানার পরিদর্শক ইজার উদ্দিন জানান, ছেলেরা বাবাকে মারধর করেছে এমন একটি অভিযোগের বিষয় তদন্তধীন রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংক্ষেপে:
রংপুরের তারাগঞ্জে পূর্বশত্রুতার জেরে ছেলেদের হুকুমে তোফাজ্জল হোসেন নামের এক বৃদ্ধের ওপর হামলা ও টাকা ছিনতাইয়ের অভিযোগে থানায় এজাহার দায়ের করা হয়েছে।
রংপুরের তারাগঞ্জে ছেলেদের হুকুমে বৃদ্ধ পিতার ওপর হামলা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

0 Comments