ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড: সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড: সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম আজেলের প্রতিবেদনে জানানো হয়, বুধবার মক্কা অঞ্চলে এই দণ্ড কার্যকর করা হয়। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিক হলেন নাজেরুল ইসলাম আবদুল বাসির এবং সিতি আখতার। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মক্কার একটি মসজিদের অভ্যন্তরে অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিরাপত্তা বাহিনী তাদের গ্রেপ্তার করেছিল। আইনগত তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর উপযুক্ত বিচারিক আদালতে অভিযোগ দাখিল করা হলে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত তাদের অপরাধী সাব্যস্ত করেন। পবিত্র উপাসনালয় ও ধর্মীয় স্থানের মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ন করার বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত অপরাধের গুরুত্ব অনুযায়ী তাদের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড প্রদান করেন। পরবর্তীতে উচ্চ আদালতে রায় বহাল থাকার পর রাজকীয় ফরমান জারির মাধ্যমে এই দণ্ড কার্যকর করা হয়। সৌদি আরব সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো উপাসনালয়ের পবিত্রতা রক্ষা এবং যেকোনো ধরনের অনৈতিক কার্যকলাপ প্রতিরোধে ন্যায়বিচার ও ইসলামি বিধান বাস্তবায়নে তারা কঠোর অবস্থান বজায় রাখবে। ধর্মীয় স্থানের অমর্যাদাকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে দেশটির প্রশাসন।

সংক্ষেপে:
মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অপরাধে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব।
মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড: সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

0 Comments