ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

রাজধানীর পাইকপাড়ায় সরকারি আবাসন প্রকল্পের লিফট ছিঁড়ে পড়ে শিশুসহ আহত তিনজন

রাজধানীর পাইকপাড়ায় সরকারি আবাসন প্রকল্পের লিফট ছিঁড়ে পড়ে শিশুসহ আহত তিনজন

রাজধানীর পাইকপাড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন প্রকল্পের একটি ভবনের লিফট ছিঁড়ে নিচে পড়ে শিশুসহ তিনজন আহত হয়েছেন। শুক্রবার সকাল ছয়টার দিকে পাইকপাড়া আবাসন প্রকল্পের ১ নম্বর ভবনে এই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে শেরেবাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিরা হলেন মোস্তাফিজুর রহমান (৬২), নাইস আহমেদ (৪০) এবং তাঁর আট বছরের ছেলে ওয়াসী। দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে আবাসন প্রকল্পের একটি ভবনের লিফট ওপর থেকে নিচে পড়ে যায় এবং এতে লিফটে থাকা তিনজন বাসিন্দা আহত হন। পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন শিশু ওয়াসী বাদে বাকি দুজনের অবস্থা গুরুতর। দারুসসালাম থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, ফজরের নামাজের পর ভবনটির পঞ্চম তলা থেকে লিফটে করে নিচে নামছিলেন ওই তিনজন। একপর্যায়ে চতুর্থ তলায় লিফটের কেব্‌ল ছিঁড়ে গেলে সেটি নিচে পড়ে যায়। বিকট শব্দ শুনে দারোয়ান ও আশপাশের লোকজন এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ভবনটির বাসিন্দারা অভিযোগ করেছেন যে লিফটটি দীর্ঘদিন ধরে ত্রুটিযুক্ত ছিল। ওই আবাসন প্রকল্পে মোট আটটি ভবন রয়েছে এবং অধিকাংশ ভবনের লিফটের অবস্থাই ভালো নয় বলে জানান তাঁরা। বাসিন্দাদের আরও অভিযোগ, রক্ষণাবেক্ষণের জন্য বলা হলেও কার্যকর কোনো সার্ভিসিং করা হতো না।

সংক্ষেপে:
রাজধানীর পাইকপাড়ায় সরকারি আবাসন প্রকল্পের ভবনের লিফট ছিঁড়ে পড়ে শিশুসহ তিনজন আহত হয়েছেন। তাঁদের পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজধানীর পাইকপাড়ায় সরকারি আবাসন প্রকল্পের লিফট ছিঁড়ে পড়ে শিশুসহ আহত তিনজন

0 Comments