ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী জামায়াতে ইসলামীর বর্তমান কার্যক্রম এবং পশ্চিমের সমর্থন পাওয়ার চেষ্টার তীব্র সমালোচনা করেছেন। শুক্রবার (২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন। ফেসবুকে দেওয়া ওই স্ট্যাটাসে রফিকুল ইসলাম মাদানী বলেন, মমতাজ আওয়ামী লীগেও একটা ছিল, এখন জামায়াতেও একটা আসছে। আওয়ামী লীগের মমতাজ সম্পর্কে তিনি বলেন, সে বাউল শিল্পী এবং খোলামেলাভাবে কাজ করত। অন্যদিকে জামায়াতের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, হিজাব পরে ইসলামের নামে ধোঁকা দিয়ে সবকিছু ক্ষতি করা হচ্ছে। রফিকুল ইসলাম মাদানী আরও বলেন, জামায়াত পশ্চিমাদের থেকে ক্ষমতা পাওয়ার আশায় এদেশের ইসলামপন্থীদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চ্যালেঞ্জ করে বসছে। তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগের চ্যাপ্টার বন্ধ হয়ে যাওয়ার পর বিএনপি বর্তমানে ক্ষমতায় রয়েছে এবং বাঙালি টানা দুই টার্মে কাউকে ভোট দিয়ে পাস করাবে না—এমন ভাবনা থেকে আগামী টার্মে নিজেদের নিশ্চিত ভেবে পশ্চিমকে নিজেদের সেকুলার হিসেবে প্রমাণ করার চেষ্টা চলছে। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কথার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের হাফ প্যান্ট পরে বাস্কেটবল আয়োজন এবং মহিলা এমপিকে দিয়ে খেলার পুরস্কার বিতরণের মাধ্যমে পশ্চিমকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে তারা আপডেট ও সেকুলার। জামায়াত-শিবিরকে উদ্দেশ করে রফিকুল ইসলাম মাদানী বলেন, তার কষ্টের জীবনে সহযোগিতা করার কারণে তাদের প্রতি সহানুভূতি কাজ করে এবং তিনি অন্যদের মতো শুধু সমালোচনার জন্য সমালোচনা করেন না। তবে পশ্চিমাদের খুশি করার জন্য ইসলামপন্থীদের এভাবে ওপেন চ্যালেঞ্জ করা হলে তিনি শুধু ইস্যুভিত্তিক নয়, আরও জোরালো বিরোধিতা করবেন বলে হুঁশিয়ারি দেন। আল্লামা সাঈদী রহ.-এর শাহাদাতে রঞ্জিত দলটিকে নিচে না নামানোর অনুরোধ জানিয়ে তিনি তার পোস্ট শেষ করেন। প্রতিবেদন লেখা পর্যন্ত তার ওই পোস্টে সাড়ে ১৩ হাজারের বেশি রিয়্যাকশন পড়েছে।
জামায়াতে ইসলামীর বর্তমান কার্যক্রম ও পশ্চিমের সমর্থন পাওয়ার চেষ্টার তীব্র সমালোচনা করে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী।


0 Comments