ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

হাজারো ডিসেম্বর এলেও শেখ হাসিনা দেশে ফিরবেন না বলে মন্তব্য রাশেদ খানের

হাজারো ডিসেম্বর এলেও শেখ হাসিনা দেশে ফিরবেন না বলে মন্তব্য রাশেদ খানের

হাজারো ডিসেম্বর চলে গেলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কালীবাড়ী মন্দিরে মঙ্গলবার সন্ধ্যায় শারদীয়া দুর্গাপূজায় শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রাশেদ খান বলেন, আওয়ামী লীগ যে অন্যায় করেছে এবং গণহত্যা চালিয়েছে, তাতে দলটির বাংলাদেশে ফিরে এসে রাজনীতি করার কোনো সুযোগ নেই। গত ৫ আগস্ট দেশের সাধারণ জনগণ আওয়ামী লীগকে বিদায় জানিয়েছে এবং জনগণ সেই দলকে আর কখনো স্বাগত জানাবে না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় সেখানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম, ইলিয়াস রহমান মিঠু ও ইসরাইল হোসেন জীবনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংক্ষেপে:
হাজারো ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা দেশে ফিরবেন না এবং আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন রাশেদ খান।
হাজারো ডিসেম্বর এলেও শেখ হাসিনা দেশে ফিরবেন না বলে মন্তব্য রাশেদ খানের

0 Comments