ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের উচ্চমূল্যের জন্য ট্রাম্পকে দায়ী করছেন অধিকাংশ নাগরিক

যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের উচ্চমূল্যের জন্য ট্রাম্পকে দায়ী করছেন অধিকাংশ নাগরিক

যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের উচ্চমূল্যের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন দেশটির অধিকাংশ নাগরিক। এপি-এনওআরসি সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চের করা নতুন এক জরিপে উঠে এসেছে যে, জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ট্রাম্পের ভূমিকার প্রতি সমর্থন জানিয়েছেন প্রতি ১০ জনের মাত্র ২ জন। আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনের আগে এই জরিপ ট্রাম্পের বিরুদ্ধে বাড়তে থাকা অসন্তোষের ইঙ্গিত দিচ্ছে। জরিপে অংশ নেওয়া প্রায় ৭০ শতাংশ উত্তরদাতা মূল্যস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামকে নিজেদের প্রধান উদ্বেগ হিসেবে উল্লেখ করেছেন। রিপাবলিকান প্রেসিডেন্টের আগ্রাসী শুল্কনীতি, ইরানের সঙ্গে যুদ্ধ এবং দুই বছর আগে নির্বাচনী প্রচারে দেওয়া অর্থনৈতিক স্বস্তির প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতা মার্কিন নাগরিকদের অসন্তোষ বাড়াচ্ছে বলে জরিপে দেখা গেছে। ৬৫ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, দীর্ঘদিন ধরে পণ্যের উচ্চমূল্যের জন্য ট্রাম্পের নীতিই বেশি দায়ী। তবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির পেছনে ট্রাম্পের নীতিকে দায়ী করতে অতটা আগ্রহী নন বেশির ভাগ রিপাবলিকান। সামগ্রিক অর্থনীতি পরিচালনায় ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন প্রতি ১০ জনে মাত্র ৩ জন। পেনসিলভানিয়ার রিপাবলিকান সমর্থক ফ্রেড নাউম্যান বলেন, হোয়াইট হাউসের আশ্বাস সত্ত্বেও পণ্যের দাম ও দৈনন্দিন খরচ বেড়েই চলেছে। দল নিরপেক্ষ ভোটার ক্রিস্টেন স্লেভেন ট্রাম্পের বাণিজ্যনীতির সমালোচনা করে বলেন, আমদানি করা পণ্যের ওপর উচ্চহারে শুল্ক আরোপের কারণে মূল্যস্ফীতি না কমে সাধারণ ভোক্তাদের ওপর বাড়তি খরচের বোঝা চেপেছে। আরেক ভোটার রবার্ট গল্ট জানান, নির্বাচনী প্রচারে ট্রাম্প দ্রুত জিনিসপত্রের দাম কমানোর প্রতিশ্রুতি দিলেও মধ্যবিত্ত পরিবারগুলো এখনো খরচে কোনো স্বস্তি পায়নি। কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে লড়াই করা রিপাবলিকান সরকারের জন্য জনমতের এই চিত্র বড় হুমকি হতে পারে। ডেমোক্রেটিক দলের নেতারা বলছেন, ট্রাম্পের নীতি ধনীদের সুবিধা দিচ্ছে এবং কর্মজীবী পরিবারগুলোকে ক্ষতিগ্রস্ত করছে। অন্যদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, কর্মসংস্থানসহ মৌলিক অর্থনৈতিক সূচক এখনো শক্তিশালী রয়েছে এবং বৈশ্বিক সরবরাহব্যবস্থার জটিলতা ও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে ডেমোক্র্যাটদের নেওয়া নীতিই মূল্যস্ফীতির জন্য দায়ী।

সংক্ষেপে:
যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের উচ্চমূল্যের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে দায়ী করেছেন অধিকাংশ নাগরিক। আসছে মধ্যবর্তী নির্বাচনের আগে নতুন এক জরিপে এই তথ্য উঠে এসেছে।
যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের উচ্চমূল্যের জন্য ট্রাম্পকে দায়ী করছেন অধিকাংশ নাগরিক

0 Comments