ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

বান্দরবানের লামায় বিদায়ী ইউএনও মো. মঈন উদ্দিনকে সংবর্ধনা জানাল প্রেসক্লাব

বান্দরবানের লামায় বিদায়ী ইউএনও মো. মঈন উদ্দিনকে সংবর্ধনা জানাল প্রেসক্লাব

বান্দরবানের লামা উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিনকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে লামা প্রেসক্লাব। বৃহস্পতিবার দুপুর ১২টায় লামা পৌরসভার সভাকক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। লামা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন লামা সাংবাদিক ইউনিটির সভাপতি চৌধুরী মুহাম্মদ সুজন, প্রেসক্লাবের সহসভাপতি আদহাম বিন ইব্রাহিম, সাংবাদিক নজরুল ইসলামসহ প্রেসক্লাবের নবগঠিত কমিটির বিভিন্ন সদস্য। অনুষ্ঠানে বিদায়ী বক্তব্যে মো. মঈন উদ্দিন জানান, লামায় এক বছর আট মাস ১০ দিন দায়িত্ব পালনকালে বন্যা ও পাহাড়ধসসহ নানা দুর্যোগ মোকাবিলা করে সাধারণ মানুষের সেবা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। এই সময়ে লামাবাসীর কাছ থেকে প্রাপ্ত ভালোবাসা ও সহযোগিতা তাঁর জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বিদায়ী ইউএনও মো. মঈন উদ্দিনের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য, সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।

সংক্ষেপে:
বান্দরবানের লামা উপজেলার বিদায়ী ইউএনও মো. মঈন উদ্দিনকে সংবর্ধনা জানিয়েছে লামা প্রেসক্লাব। পৌরসভা সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর কর্মকালের স্মৃতিচারণ ও সাফল্য কামনা করা হয়।
বান্দরবানের লামায় বিদায়ী ইউএনও মো. মঈন উদ্দিনকে সংবর্ধনা জানাল প্রেসক্লাব

0 Comments