ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

মুন্সিগঞ্জের পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ১৮ জেলে আটক

মুন্সিগঞ্জের পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ১৮ জেলে আটক

মুন্সিগঞ্জের শ্রীনগর ও লৌহজং উপজেলার পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অভিযোগে ১৮ জন জেলেকে আটক করা হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার লৌহজং উপজেলার মাওয়ার পদ্মা সেতু এলাকা থেকে শুরু করে শ্রীনগর উপজেলার বাঘরা এলাকা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে যৌথ অভিযান চালায় দুই উপজেলার প্রশাসন। এই অভিযানে প্রায় এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং পাঁচ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধার হওয়া ইলিশ স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। যৌথ এই অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু এবং শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবুর রহমান। এছাড়া অভিযানে আরও উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম, শ্রীনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মালেক খসরু খান এবং মাওয়া কোস্টগার্ডের সদস্যসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

সংক্ষেপে:
মুন্সিগঞ্জের পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ১৮ জন জেলেকে আটক করে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মুন্সিগঞ্জের পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ১৮ জেলে আটক

0 Comments