গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ডানকিনি এলাকার একটি ভাড়া বাসা থেকে রাসেল নামের পঁচিশ বছর বয়সী এক যুবকের পচাগলা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার স্থানীয়দের খবরের ভিত্তিতে এই মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাসেল টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার শামীম মিয়ার ছেলে এবং তিনি কালিয়াকৈর পৌরসভার ডানকিনি এলাকায় ফরহাদ হোসেনের বাড়িতে ভাড়া থাকতাম। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে ওই যুবকের ভাড়া কক্ষটি ভেতর থেকে বন্ধ রাখা হয়েছিল। মঙ্গলবার ঘর থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীদের সন্দেহ হয় এবং জানালার ফাঁক দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করেন। পুলিশের প্রাথমিক অনুমান, বেশ কিছুদিন আগেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসলে মৃত্যুর আসল কারণ জানা সম্ভব হবে।
গাজীপুরের কালিয়াকৈরে একটি ভাড়া বাসা থেকে রাসেলের পচাগলা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
-6ad74c994f2a5.webp)

0 Comments