ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

রাজধানীর আর-রাহা হাসপাতালে অন্তঃসত্তা নারীর ভুল রক্ত পরীক্ষার রিপোর্ট নিয়ে চাঞ্চল্য

রাজধানীর আর-রাহা হাসপাতালে অন্তঃসত্তা নারীর ভুল রক্ত পরীক্ষার রিপোর্ট নিয়ে চাঞ্চল্য

রাজধানীর দক্ষিণখানের আশকোনা এলাকার আর-রাহা হাসপাতালের বিরুদ্ধে রক্ত পরীক্ষার ভুল রিপোর্ট দেওয়ার মাধ্যমে এক অন্তঃসত্তা নারীর জীবন ও স্বাস্থ্যঝুঁকি তৈরির গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী ঝুমুর (২৫) এবং তার স্বামী রবিউল ইসলামের অভিযোগের সূত্রে এই চাঞ্চল্যকর ঘটনাটি প্রকাশ পায়। রবিউল ইসলাম জানান, অসুস্থতাবোধ করায় তিনি তার অন্তঃসত্তা স্ত্রী ঝুমুরকে দক্ষিণখানের রাহা হাসপাতালে নিয়ে যান। সেখানে ডা. নিলুফা ও ডা. ইয়াসমিনের শরণাপন্ন হলে চিকিৎসকরা রোগীকে অন্যান্য পরীক্ষার পাশাপাশি রক্তের গ্রুপিং টেস্ট করার পরামর্শ দেন। রোগীর স্বামী পূর্বে রক্ত পরীক্ষার রিপোর্ট থাকার কথা জানালেও হাসপাতাল কর্তৃপক্ষ তা আমলে না নিয়ে পুনরায় টেস্ট করার জন্য জোর দেয়। চিকিৎসকদের কথায় গত ১৩ তারিখে ঝুমুর ফের গ্রুপিং টেস্ট করান এবং ১৪ তারিখে হাতে পাওয়া রিপোর্টে দেখা যায় তার রক্তের গ্রুপ 'এ পজেটিভ' থেকে পরিবর্তিত হয়ে 'ও পজিটিভ' এসেছে। এ বিষয়ে পরিবার উদ্বেগ জানালে ডা. নিলুফা ও ডা. ইয়াসমিনসহ হাসপাতাল কর্তৃপক্ষ পূর্বের রিপোর্ট ভুল এবং বর্তমান রিপোর্ট সঠিক বলে দাবি করে। তবে সন্দেহ দূর করতে দম্পতি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে পুনরায় পরীক্ষা করালে ঝুমুরের রক্তের গ্রুপ 'এ পজেটিভ' ই বহাল থাকে, যা প্রমাণ করে আর-রাহা হাসপাতাল ভুল ও বিভ্রান্তিকর রিপোর্ট দিয়েছে। অন্যদিকে, আর-রাহা হাসপাতালের সাথে যোগাযোগ করা হলে তারা দীর্ঘ দিন সুনামের সাথে সেবা দেওয়ার দাবি জানানোর পাশাপাশি ভুল রিপোর্টের অভিযোগটি খতিয়ে দেখার কথা বলেছেন। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম আতঙ্ক ও ক্ষোভ প্রকাশ করেছে এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

সংক্ষেপে:
রাজধানীর আর-রাহা হাসপাতালে ভুল রক্তের গ্রুপিং রিপোর্ট দেওয়ার অভিযোগ উঠেছে এক অন্তঃসত্তা নারীর চিকিৎসায়। পরবর্তীতে অন্য ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষায় আগের রিপোর্টই সঠিক প্রমাণিত হয়।
রাজধানীর আর-রাহা হাসপাতালে অন্তঃসত্তা নারীর ভুল রক্ত পরীক্ষার রিপোর্ট নিয়ে চাঞ্চল্য

0 Comments