ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

চট্টগ্রামের ঐতিহাসিক জেএমসেন হলে উৎসবমুখর পরিবেশে মহাষষ্ঠী উদযাপিত

চট্টগ্রামের ঐতিহাসিক জেএমসেন হলে উৎসবমুখর পরিবেশে মহাষষ্ঠী উদযাপিত

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রামে ছয়দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী উদযাপিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ঐতিহাসিক জেএমসেন হল প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করা হয়। শুক্রবার মহাষষ্ঠী তিথিতে সন্ধ্যা ছয়টায় প্রতিমা মঞ্চের আবরণ উন্মোচন ও সন্ধ্যারতি উদ্বোধন করেন ঋষিধাম, বাঁশখালী ও তুলসীধামের মোহন্ত শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ। পূজা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পন কান্তি ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার। স্বাগত বক্তব্য দেন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ। এ সময় আরও উপস্থিত ছিলেন পরিষদের সাবেক সভাপতি সাধন ধর, বিদ্যালাল শীল, অরবিন্দু পাল অরুন, অ্যাডভোকেট চন্দন তালুকদার, সহ-সভাপতি দিলীপ ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক রত্নাকর দাশ টুনু, শ্রীপ্রকাশ দাশ অসিত, হিল্লোল সেন উজ্জ্বল, কেন্দ্রীয় জন্মাষ্টমী উদযাপন পরিষদের কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, কল্যাণ ফ্রন্টের যুগ্ম সচিব বিশ্বজিত দত্ত বাবু, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নটু চৌধুরী, বিপ্লব সেন, চট্টগ্রাম জেলা সৎসঙ্গ আশ্রমের সম্পাদক সুজন ঘোষ বাদশা, আনন্দময়ী কালী মন্দিরের সম্পাদক সুজন দাশ বাদশা, অর্থ সম্পাদক সুকান্ত মহাজন টুটুল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক অঞ্জন দত্ত, দীপংকর দেবনাথ, প্রিয়তোষ ঘোষ রতন, রিপন রায় চৌধুরী, শুভজিত দাশ, অ্যাডভোকেট রাজেশ বিশ্বাস, অধ্যাপক অসীম কুমার দে, রাজন দাশ, অমিত ঘোষ, সবুজ দাশ, ডা. নেহেরুলাল ধর, প্রিয়তোষ বল, অ্যাডভোকেট শ্যামল চৌধুরী, অয়ন ধর, বিবেক দেব ও কুশন সেন প্রমুখ। রাত দশটায় মায়ের অধিবাস অনুষ্ঠিত হয়। দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজনে কীর্তিকা নৃত্যালয় ও নৃত্যময়ী একাডেমির পরিবেশনায় নৃত্যানুষ্ঠান এবং স্পন্দন কালচারাল ইন্সটিটিউট, বিবেকানন্দ সঙ্গীত নিকেতন, মূর্ছনা সঙ্গীত একাডেমি ও কল্কি ব্যান্ড দলের পরিবেশনায় বিশেষ জমজমাট সংগীতানুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়া শনিবার ও রবিবার মহাসপ্তমীর আয়োজনে রয়েছে দুপুর দেড়টায় প্রবীর নন্দী ও তার দলের পরিবেশনায় জাগরণ পুঁথি পাঠ। বিকেল সাড়ে তিনটায় বংশী শিল্পকলা একাডেমি, বাঁশরী নজরুল চর্চা কেন্দ্র, অনন্যা সঙ্গীত নিকেতন, প্রারম্ভিক সঙ্গীত নিকেতন, আনন্দধারা সঙ্গীত ভুবন ও সুরানন্দের পরিচালনায় বিশেষ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় রয়েছে সন্ধ্যারতি এবং বেতার-টেলিভিশন শিল্পীদের পরিবেশনায় বিশেষ গীতাঞ্জলি, যেখানে সংগীত পরিবেশন করবেন মিতালী রায়, সুপ্রিয়া মজুমদার লাকি, অনুপম দেবনাথ পাভেল ও অমিত সেন গুপ্ত।

সংক্ষেপে:
চট্টগ্রামের ঐতিহাসিক জেএমসেন হলে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ছয়দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী উদযাপিত হয়েছে।
চট্টগ্রামের ঐতিহাসিক জেএমসেন হলে উৎসবমুখর পরিবেশে মহাষষ্ঠী উদযাপিত

0 Comments