ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

ফ্রান্সের শত শত সুপারমার্কেটে সাইবার হামলা, নষ্ট হলো বিপুল পরিমাণ হিমায়িত খাবার

ফ্রান্সের শত শত সুপারমার্কেটে সাইবার হামলা, নষ্ট হলো বিপুল পরিমাণ হিমায়িত খাবার

ফ্রান্সের শত শত সুপারমার্কেটের ফ্রিজ ও হিমাগার নিয়ন্ত্রণব্যবস্থায় বড় ধরনের সাইবার হামলা চালানো হয়েছে। গত ১৩ অক্টোবর এই হামলার ঘটনা ঘটে। হ্যাকাররা ডেনমার্কের প্রযুক্তিপ্রতিষ্ঠান ড্যানফসের তৈরি কোল্ড স্টোরেজ নিয়ন্ত্রণকারী সফটওয়্যারে ঢুকে ফ্রিজারের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়। এতে রাতারাতি বিপুল পরিমাণ তাজা ও হিমায়িত খাবার নষ্ট হয়ে যায়। কোনো কোনো দোকানে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাওয়ায় ফ্রিজার থেকে গরম বাতাস বের হতে থাকে এবং কোথাও কোথাও ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে। দেশটির খাদ্যপণ্য বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর তথ্যানুযায়ী, ইন্টারমার্শে, নেত্তো, কুপারেটিভ ইউ, ক্যারফুর ও মনোপ্রিক্সের মতো বড় বড় চেইন শপের কয়েক শ সুপারমার্কেট এই হামলার শিকার হয়েছে। ডেনমার্কের ফ্রিজিং সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান ড্যানফস জানিয়েছে, হামলায় ক্ষতিগ্রস্ত অধিকাংশ নিয়ন্ত্রণব্যবস্থা ছিল পুরোনো মডেলের, সেসবে সফটওয়্যার ও নিরাপত্তার হালনাগাদ দেওয়া হতো না। ফ্রান্সের অর্থমন্ত্রী রোল্যান্ড লেস্কিউর পার্লামেন্টে জানিয়েছেন, দেশটির ১০ হাজার সুপারমার্কেটের মধ্যে প্রায় ৭০০টি এ ঘটনার কবলে পড়েছে। তিনি জানান, এতে জনগণের খাদ্য সরবরাহে বড় কোনো ঝুঁকি সৃষ্টি না হলেও হামলাটি খাদ্যনিরাপত্তার মূল ভিত্তিকে আঘাত করেছে। কুপারেটিভ ইউয়ের প্রধান ডমিনিক শেলচার ইউরোপের বড় বাণিজ্যিক রেডিও নেটওয়ার্ক আরটিএলকে বলেন, হামলাকারীরা সাধারণ মানুষের খাদ্য সরবরাহব্যবস্থার ওপর আঘাত হেনেছে এবং তাঁর দীর্ঘ পেশাগত জীবনে এমন ঘটনা দেখেননি। এদিকে উত্তর ফ্রান্সের একটি ছোট শহরের সুপারমার্কেট ব্যবস্থাপক জুলিয়েন ফ্রেরেট জানান, তাঁদের দোকানের সব তাজা ও হিমায়িত খাবার নষ্ট হয়ে যাওয়ায় সেদিন ক্রেতাদের কাছে বিক্রি করার মতো কিছুই ছিল না। হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি এবং কোনো মুক্তিপণও দাবি করা হয়নি। প্যারিসের পাবলিক প্রসিকিউটর কার্যালয়ের সাইবার অপরাধ দমন বিভাগ বর্তমানে এই ঘটনার তদন্ত করছে।

সংক্ষেপে:
ফ্রান্সের শত শত সুপারমার্কেটে সাইবার হামলায় নষ্ট হয়েছে বিপুল পরিমাণ তাজা ও হিমায়িত খাবার। হ্যাকাররা ফ্রিজারের তাপমাত্রা বাড়িয়ে দেওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়।
ফ্রান্সের শত শত সুপারমার্কেটে সাইবার হামলা, নষ্ট হলো বিপুল পরিমাণ হিমায়িত খাবার

0 Comments