ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

কক্সবাজারে সাবেক কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদারের জানাজায় মানুষের উপচে পড়া ভিড়

কক্সবাজারে সাবেক কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদারের জানাজায় মানুষের উপচে পড়া ভিড়

কক্সবাজার পৌরসভার দুইবারের সাবেক কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদারকে শেষ বিদায় জানাতে জানাজায় হাজার হাজার মানুষের ঢল নেমেছে। শুক্রবার জুমার নামাজের পর কক্সবাজার হাশেমিয়া মাদ্রাসার মাঠ ছাড়িয়ে প্রধান সড়ক পর্যন্ত মানুষের সমাগম ঘটে। স্বজন, সহযোদ্ধা, প্রতিবেশী এবং রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই জানাজায় অংশ নেন।

জানাজা পূর্ব সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রয়াতের পিতা মোহাম্মদ হোসাইন সিকদার। এছাড়া মরহুমের ভাই মহিউদ্দিন সিকদার, এমরান সিকদার ও শেফায়েত হোসাইন শেফা বক্তব্য রাখেন এবং পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়। জানাজায় আরও বক্তব্য দেন সাবেক পৌর মেয়র সরওয়ার কামাল, জামায়াত নেতা শহীদুল আলম বাহাদুর, সাবেক পৌর কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, নুরুল কবির হেলাল, সালাউদ্দিন সেতু, আক্তার কামাল, ওমর সিদ্দিক লালু, মিজানুর রহমান, ওসমান সরওয়ার টিপু এবং কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সভাপতি মোহাম্মদ হাশেম সওদাগরসহ অন্যান্য শুভাকাঙ্ক্ষীরা। বক্তারা বলেন, জানাজার এই বিপুল উপস্থিতি প্রমাণ করে সাহাব উদ্দিন সিকদার গণমানুষের নেতা ছিলেন।

পরে দুপুর আড়াইটায় জানাজা শেষে আলীর জাহালের পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন সম্পন্ন হয়। গত ২৬ সেপ্টেম্বর নিজ বাড়ির বেলকনি থেকে পড়ে গুরুতর আহত হন শাহাব উদ্দিন সিকদার। প্রথমে তাঁকে কক্সবাজার হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিন লড়াই করে গত ১ অক্টোবর বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় ৪১ বছর বয়সে তাঁর জীবনাবসান ঘটে। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার কন্যা, এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সংক্ষেপে:
কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদারের জানাজায় হাজারো মানুষের ঢল নেমেছে। জুমার পর হাশেমিয়া মাদ্রাসার মাঠে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।
কক্সবাজারে সাবেক কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদারের জানাজায় মানুষের উপচে পড়া ভিড়

0 Comments