নরসিংদীর পলাশ উপজেলায় শান্তিপূর্ণ, ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে এবারের দুর্গাপূজা। বিভিন্ন ধর্মের মানুষের পারস্পরিক সহযোগিতা ও অংশগ্রহণে এই উৎসব আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। রোববার দিবাগত রাতে পলাশ উপজেলার বেশ কয়েকটি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন দৈনিক সংবাদ সম্পাদক আলতামাশ কবির। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও তিনি উপজেলার বিভিন্ন মণ্ডপে যান। পরিদর্শনের অংশ হিসেবে তিনি ঘোড়াশাল জগন্নাথ মন্দির, পাইকশা রাধাকৃষ্ণ মন্দির, লোকনাথ মন্দির, বরাবো মন্দির, রাবান রাধাকৃষ্ণ মন্দির এবং রাবান উচ্চ বিদ্যালয় রাধাকৃষ্ণ মন্দিরসহ আরও কয়েকটি মণ্ডপ ঘুরে দেখেন। যেসব মণ্ডপে তিনি উপস্থিত হয়েছেন, সেখানেই স্থানীয় বাসিন্দারা তাকে আনন্দ ও উচ্ছ্বাসের সঙ্গে অভ্যর্থনা জানান। এ সময় দৈনিক সংবাদ সম্পাদক মণ্ডপ পরিচালনা কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গের সঙ্গে কুশল বিনিময় করেন। তার এই পরিদর্শনের সময় প্রয়াত দেশবরেণ্য ব্যক্তিত্ব ও তার বাবা আহামদুল কবির (মনু মিয়া)-এর স্মৃতিচারণ করেন স্থানীয়রা, যিনি জীবদ্দশায় নিয়মিত পলাশের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করতেন। এবারের এই সফরে সম্পাদক আলতামাশ কবিরের সঙ্গে উপস্থিত ছিলেন দৈনিক সংবাদের ডিজিটাল প্রধান রাশেদ আহমেদ এবং হিসাব বিভাগের বিধান দত্ত।
নরসিংদীর পলাশ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন দৈনিক সংবাদ সম্পাদক আলতামাশ কবির। এ সময় স্থানীয়রা তাকে আনন্দমুখਰ পরিবেশে বরণ করে নেন।


0 Comments