ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

গাজীপুরে পরকীয়া সন্দেহের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

গাজীপুরে পরকীয়া সন্দেহের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

গাজীপুর মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ডের হাড়িনাল-আফারখোলা এলাকায় পরকীয়া সংক্রান্ত দাম্পত্য কলহের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ ধারালো অস্ত্র দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে শারমিন নামের এক নারীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী আবিদকে প্রথমে স্থানীয় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা। স্থানীয় সূত্র ও পরিবার সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের পর বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে একই এলাকায় বসবাস করছিলেন আবিদ ও শারমিন। তবে কিছুদিন ধরে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ চলছিল। স্ত্রীকে মোবাইল ফোনে পরপুরুষের সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখেন আবিদ। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও বিরোধের সৃষ্টি হয়। গত শুক্রবার (২ অক্টোবর ২০২৬) রাত ১২টার পর আবিদ ঘুমিয়ে পড়লে শারমিন ধারালো অস্ত্র দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালান। এতে তিনি রক্তাক্ত ও গুরুতর আহত হন। ঘটনার পরপরই শারমিন স্বামীর দুটি মোবাইল ফোন এবং নগদ টাকা নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ স্বজনদের। পরে আবিদের চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ভর্তি করা হয়। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযুক্ত শারমিন পলাতক থাকায় এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় জানতে চাইলে গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংক্ষেপে:
গাজীপুরে পরকীয়া সন্দেহের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই স্বামী।
গাজীপুরে পরকীয়া সন্দেহের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

0 Comments