ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর সফরকে স্বাগত জানিয়ে কিশোরগঞ্জে বিএনপির আনন্দ মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর সফরকে স্বাগত জানিয়ে কিশোরগঞ্জে বিএনপির আনন্দ মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন রংপুর আগমন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে আনন্দ মিছিল করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যার পর এই কর্মসূচি পালিত হয়। স্থানীয় দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। আনন্দ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাইদ সুজন এবং উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমানসহ অন্যান্যরা। মিছিলে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। আগামী ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান সৈয়দপুর বিমান বন্দরে অবতরণ করার পর রংপুরে শারদীয় পূজা মন্ডব পরিদর্শন করবেন। এই খবর পাওয়ার পরই প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জ উপজেলা বিএনপি এই আনন্দ মিছিলের আয়োজন করে।

সংক্ষেপে:
প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর সফরকে স্বাগত জানিয়ে কিশোরগঞ্জে আনন্দ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর সফরকে স্বাগত জানিয়ে কিশোরগঞ্জে বিএনপির আনন্দ মিছিল

0 Comments