ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

মার্কিন হামলার আশঙ্কায় আরও শক্তিশালী জবাবের প্রস্তুতি নিচ্ছে ইরান

মার্কিন হামলার আশঙ্কায় আরও শক্তিশালী জবাবের প্রস্তুতি নিচ্ছে ইরান

যুক্তরাষ্ট্র নতুন করে বড় ধরনের সামরিক হামলা চালালে আরও বিস্তৃত ও শক্তিশালী জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তেহরান। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, একদিকে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখলেও ইরানের কর্মকর্তারা ব্যক্তিগতভাবে মনে করছেন এই প্রচেষ্টার সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। নিউইয়র্ক সফর শেষে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশে ফেরার পর সম্ভাব্য মার্কিন হামলার ধরন, পরিধি ও সময় নিয়ে দেশটির সামরিক এবং রাজনৈতিক নীতিনির্ধারকদের মধ্যে আলোচনা তীব্র হয়েছে। তবে যুক্তরাষ্ট্র সীমিত নাকি বড় আকারের অভিযান পরিচালনা করবে, সে বিষয়ে এখনো নিশ্চিত নয় তেহরান। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরানবিষয়ক বিশ্লেষক হামিদরেজা আজিজির মতে, প্রতীকী কোনো হামলার জবাবে প্রতীকী পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা ইরানের নেই; বরং প্রতিরোধক্ষমতা পুনঃপ্রতিষ্ঠায় তারা আরও কঠোর জবাবের কথা ভাবছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি, জ্বালানির উচ্চমূল্য ও মধ্যবর্তী নির্বাচনকেন্দ্রিক দীর্ঘস্থায়ী যুদ্ধের ঝুঁকি নিয়েও তেহরানে চুলচেরা বিশ্লেষণ চলছে। পাশাপাশি লেবানন, ইয়েমেন ও ইরাকে অবস্থিত তেহরানের মিত্র গোষ্ঠীগুলোকেও সম্ভাব্য মার্কিন হামলার বিপরীতে প্রস্তুত থাকতে বলা হয়েছে। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালি থেকে শুরু করে মধ্যপ্রাচ্যসহ অন্যান্য অঞ্চলের মার্কিন স্বার্থ এই সমন্বিত জবাবের আওতায় আসতে পারে। তবে এসব বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। রয়টার্স আরও উল্লেখ করেছে যে, চলমান এই সংঘাতের ফলে ইরানের অর্থনীতি ও সামরিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি হরমুজ প্রণালিতে তেল পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারেও চাপ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ ও ক্ষেপণাস্ত্রের মজুতেরও।

সংক্ষেপে:
যুক্তরাষ্ট্র বড় ধরনের হামলা চালালে আগের চেয়ে আরও বিস্তৃত ও শক্তিশালী জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। একই সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও এর সফলতা নিয়ে সংশয়ে রয়েছে তেহরান।
মার্কিন হামলার আশঙ্কায় আরও শক্তিশালী জবাবের প্রস্তুতি নিচ্ছে ইরান

0 Comments