নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। সভায় কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ, অফিসার ইনচার্জ আব্দুল গফুর, উপজেলা জামায়াতের সেক্রেটারী ফেরদৌস আলম, চেয়ারম্যান ফজলার রহমান, সুজাউদ্দৌলা লিপটন, আকতারুজ্জামান মিঠু, জোনাব আলী এবং প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সভায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের জন্য সিসি ক্যামেরা স্থাপন ও মনিটরিং জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সংক্ষেপে:
নীলফামারীতে দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
নীলফামারীতে দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।


0 Comments