ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

কুমিল্লার মেঘনায় জাতীয় নাগরিক পার্টির ৫৯ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

কুমিল্লার মেঘনায় জাতীয় নাগরিক পার্টির ৫৯ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

কুমিল্লার মেঘনা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৫৯ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। এই কমিটিতে মো. কিরন অর রশীদ আহ্বায়ক এবং মো. নাদিমুজ্জামান (ছোটন) সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। গত বৃহস্পতিবার কুমিল্লা উত্তর জেলা এনসিপির আহ্বায়ক মো. গোলাম কিবরিয়া সরকার এবং সদস্যসচিব মো. রবিউল মনির চৌধুরী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়। নতুন এই কমিটিতে ১০ জন যুগ্ম আহ্বায়ক রাখা হয়েছে এবং স্বপন মাহমুদ আলভীকে সিনিয়র যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া কমিটিতে ১০ জন যুগ্ম সদস্যসচিব, মো. নাজমুল হক সাংগঠনিক সম্পাদক এবং চারজন সহসাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক পদে প্রথম স্থানে মো. বিল্লাল হোসেন এবং দ্বিতীয় স্থানে মো. সাকিব হোসেন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। কমিটির বাকি ২৭ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন কমিটি গঠনের বিষয়ে সিনিয়র যুগ্ম সদস্যসচিব স্বপন মাহমুদ আলভী জানান, মেঘনা উপজেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং সাধারণ মানুষের অধিকার ও প্রত্যাশা নিয়ে কাজ করাই তাদের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, নতুন কমিটির সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে তরুণদের সম্পৃক্ততায় একটি জনমুখী রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা হবে এবং মানুষের পাশে দাঁড়িয়ে দলকে আরও সুসংগঠিত করার চেষ্টা অব্যাহত থাকবে।

সংক্ষেপে:
কুমিল্লার মেঘনায় ৫৯ সদস্যের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিবের নাম ঘোষণা করা হয়েছে।
কুমিল্লার মেঘনায় জাতীয় নাগরিক পার্টির ৫৯ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

0 Comments