ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত ও বন্ধু আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত ও বন্ধু আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে সড়ক দুর্ঘটনায় একরামুল হক রহি নামের এক স্কুল শিক্ষার্থী ও মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এই ঘটনায় তার বন্ধু ও মোটরসাইকেল আরোহী আবুবকর গুরুতর আহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখি লেনের বাউশিয়া সজিব পাম্প সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ১৭ বছর বয়সী একরামুল হক রহি কুমিল্লা জেলার দাউদকান্দী উপজেলার সুন্দুলপুর গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে। গুরুতর আহত একই গ্রামের মতিন খানের ছেলে আবুবকরের (১৭) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী মো. রনি জানান, তারা বিকট শব্দ শুনতে পেয়ে দেখতে পান দুজন আরোহীসহ একটি মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে পড়ে আছে। পরে তারা তাদের উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাহিমা তাহসিন জানান, বিকেল ৩টা ৫৫ মিনিটে দুজন রোগীকে নিয়ে আসা হয়। এর মধ্যে রুহি নামের একজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান এবং গুরুতর আহত আবুবকরকে ঢাকায় রেফার্ড করা হয়। ভবেরচর হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি ও মরদেহ নিজেদের হেফাজতে নিয়েছে। এছাড়া নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সংক্ষেপে:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত ও তার বন্ধু গুরুতর আহত হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত ও বন্ধু আহত

0 Comments