ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

সুন্দরী প্রতিযোগিতা স্থগিত করে বুরকিনা ফাসোয় নারীদের জন্য বিজ্ঞান প্রতিযোগিতা চালু

সুন্দরী প্রতিযোগিতা স্থগিত করে বুরকিনা ফাসোয় নারীদের জন্য বিজ্ঞান প্রতিযোগিতা চালু

নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য, সামাজিক মূল্যবোধ এবং মানবমর্যাদা সুরক্ষার জন্য সব ধরনের প্রথাগত সুন্দরী প্রতিযোগিতা স্থগিত করেছে বুর্কিনা ফাসো সরকার। এর পরিবর্তে দেশটির নারীদের মেধা, বুদ্ধিমত্তা ও প্রতিভাকে সামনে আনতে নেওয়া হয়েছে নতুন উদ্যোগ। পালস নাইজেরিয়া ২৪৭-এর একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নতুন এই উদ্যোগের অংশ হিসেবে বিজ্ঞান খাতে মেধাবী নারী ও তরুণীদের আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করতে এবং পুরস্কৃত করার উদ্দেশ্যে চালু করা হয়েছে হাকিলি মুসো নামের জাতীয় বিজ্ঞান প্রতিযোগিতা। চলতি বছরের জুনে সাংস্কৃতিক পরিচয় ও মানবমর্যাদা রক্ষার কথা বলে কর্তৃপক্ষ নতুন নীতিমালা প্রণয়নের কাজ শুরু করার অংশ হিসেবে সব ধরনের সুন্দরী প্রতিযোগিতা স্থগিত করেছিল। পরবর্তীতে আগস্ট মাসে হাকিলি মুসো প্রতিযোগিতার সূচনা হয়, যার মূল লক্ষ্য ছিল বিজ্ঞানে মেধাবী তরুণীদের খুঁজে বের করে পুরস্কৃত করা। এই প্রতিযোগিতায় চলতি বছরে বিজ্ঞানে উচ্চমাধ্যমিক বা সমমানের ডিগ্রি অর্জনকারী ৮৪ জন তরুণী গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিষয়ে অংশ নেন। প্রতিযোগিতার মূল পর্বের আগে তারা এক সপ্তাহব্যাপী প্রস্তুতিমূলক কার্যক্রমে অংশ নেন এবং পরে পরীক্ষায় অংশ নেন। প্রতিটি বিষয়ে সেরা পাঁচজন প্রতিযোগী পুরস্কার লাভ করেন। প্রতিটি বিষয়ে প্রথম স্থান অধিকারীরা ২০ লাখ সিএফএ ফ্রাঙ্ক, একটি করে মোটরসাইকেল, ল্যাপটপসহ অন্যান্য আকর্ষণীয় পুরস্কার অর্জন করেন। পরবর্তীতে বুর্কিনা ফাসোর রাষ্ট্রপতি ইব্রাহিম ট্রাওরে প্রতিযোগিতায় বিজয়ী নারীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি তাদের নিজেদের ক্ষমতার ওপর আস্থা রাখতে, বৈজ্ঞানিক ক্যারিয়ার বেছে নিতে এবং বড় লক্ষ্য নির্ধারণ করতে উৎসাহ দেন। দীর্ঘকাল ধরে পশ্চিম আফ্রিকান সমাজে প্রচলিত রয়েছে যে বিজ্ঞানভিত্তিক পেশা কেবল পুরুষদের জন্য। মূলত এই ধারণাটি ভুল ও অপ্রাসঙ্গিক প্রমাণ করতেই হাকিলি মুসো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বুরকিনা ফাসো সরকারের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে আরও বেশি সংখ্যক নারী বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তি ও উচ্চশিক্ষার ক্ষেত্রে এগিয়ে আসতে উৎসাহিত হবেন।

সংক্ষেপে:
সাংস্কৃতিক মূল্যবোধ বজায় রাখতে সব ধরনের সুন্দরী প্রতিযোগিতা স্থগিত করেছে বুর্কিনা ফাসো সরকার। নারীদের মেধা ও প্রতিভাকে মূল্যায়নের লক্ষ্যে চালু করা হয়েছে হাকিলি মুসো নামের জাতীয় বিজ্ঞান প্রতিযোগিতা।
সুন্দরী প্রতিযোগিতা স্থগিত করে বুরকিনা ফাসোয় নারীদের জন্য বিজ্ঞান প্রতিযোগিতা চালু

0 Comments