ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

নাটোরে জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার করল পুলিশ

নাটোরে জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার করল পুলিশ

জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার করেছে নাটোর থানা পুলিশ। শহরের কাপুড়িয়া পট্টি নূর ক্লথ স্টোরের পাশ থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক রোববার রাতে সদর থানায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, গত ৮ অক্টোবর সকালে তিতুমীর এক্সপ্রেস ট্রেনে সান্তাহার হয়ে নওগাঁ যাওয়ার সময় নাটোর শহরের কাপুড়িয়া পট্টির বাসিন্দা অমল কুমার সাহা সিটের নিচে ব্যাগটি পান। ব্যাগটি নিয়ে তিনি নওগাঁ চলে যান। পরে ব্যাগ খুলে ল্যাপটপ দেখে তিনি তার ছেলে অন্তরের সঙ্গে কথা বলেন। সংবাদমাধ্যমে জার্মান পর্যটকের ল্যাপটপ হারানোর খবর দেখে বাবা অমল সাহা ছেলেকে বিষয়টি জানান। পরে অন্তর রোববার রাতে পুলিশকে জানালে পুলিশ কাপুড়িয়া পট্টির নূর ক্লথ স্টোরের পাশ থেকে ল্যাপটপটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ল্যাপটপ উদ্ধারের বিষয়টি জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার কিরিলকে জানানো হয়েছে এবং তিনি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার। তবে ল্যাপটপ পাওয়ার চার দিন পর কেন অমল সাহা পুলিশকে ফেরত দিলেন, তার কোনো সদুত্তর তাৎক্ষণিক পাওয়া যায়নি। এর আগে বগুড়া থেকে লোকাল ট্রেনে সান্তাহার স্টেশনে এসে বাংলাবান্ধা এক্সপ্রেসে নাটোর রেলস্টেশনে আসেন ওই জার্মান পর্যটক। নাটোর রেলস্টেশনের প্ল্যাটফর্মে ওয়েটিং রুমে অপেক্ষা করার সময় নিজেকে রেলকর্মী পরিচয় দেওয়া এক যুবকের কাছে ব্যাগ রেখে টিকিট কাটতে গিয়ে তিনি প্রতারণার শিকার হন। ফিরে এসে তিনি ব্যাগসহ ওই যুবককে দেখতে পাননি এবং রাতেই নাটোর থানায় অভিযোগ করেন। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন। এদিকে, সিসিটিভি ফুটেজে অভিযুক্তের চেহারা শনাক্ত হওয়ার পর তাকে ধরিয়ে দিতে সহায়তাকারী ও তথ্যদাতাদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। শনিবার রাতে নাটোর ও আব্দুলপুর রেলওয়ে স্টেশনসহ জনবহুল এলাকায় ওই যুবকের ছবি সংবলিত পুরস্কার ঘোষণার পোস্টার লাগানো হয়েছে এবং তাকে গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।

সংক্ষেপে:
নাটোরে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। ট্রেনের সিটের নিচে ব্যাগ পাওয়ার পর খবরের মাধ্যমে বিষয়টি জেনে পুলিশের কাছে ল্যাপটপটি হস্তান্তর করা হয়।
নাটোরে জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার করল পুলিশ

0 Comments