বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মেহেদী হাসান (২৯) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ও দিকনির্দেশনায় জেলাজুড়ে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে গত ২৮ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে রাতে এই অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ঢলুয়া গ্রামে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে মাদ্রাসা সড়কে দুলু বেপারীর রিকশার গ্যারেজের সামনে থেকে তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মেহেদী হাসান সদর উপজেলার ঢলুয়া গ্রামের আব্দুল গনির ছেলে। এই ঘটনায় বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
বরগুনায় ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবাসহ মো. মেহেদী হাসান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


0 Comments