ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

আজ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের জন্মবার্ষিকী

আজ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের জন্মবার্ষিকী

মহান মুক্তিযুদ্ধে অনন্য সাহসিকতা ও আত্মত্যাগের জন্য দেশের সর্বোচ্চ সামরিক খেতাব অর্জনকারী সাত বীরশ্রেষ্ঠের একজন ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের জন্মবার্ষিকী আজ ২৯ অক্টোবর। ১৯৪১ সালের এই দিনে পুরান ঢাকার আগা সাদেক রোডে জন্ম নেন তিনি। তার বাবার নাম মৌলবি আবদুস সামাদ এবং মায়ের নাম সৈয়দা মোবারকুন্নেসা খাতুন। তাদের পৈতৃক নিবাস নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগর গ্রামে। ঢাকা কলেজিয়েট স্কুলে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়ার পর তিনি পাকিস্তানের সারগোদায় বিমানবাহিনী পাবলিক স্কুলে পড়াশোনা করেন। পরবর্তীতে ১৯৬১ সালে পাকিস্তান বিমানবাহিনীতে যোগ দিয়ে তিনি ১৯৬৩ সালে পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন এবং একসময় ফ্লাইট লেফটেন্যান্ট পদে উন্নীত হন। একাত্তরে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর তিনি ছুটিতে দেশে এসে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেন এবং ভৈরবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধযুদ্ধে অংশ নেন। এরপর কর্মস্থলে ফিরে সেখান থেকে একটি প্রশিক্ষণ বিমান নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার পরিকল্পনা করেন তিনি। ১৯৭১ সালের ২০ আগস্ট করাচির মশরুর বিমানঘাঁটি থেকে টি-৩৩ প্রশিক্ষণ বিমান নিয়ে উড্ডয়নকালে এর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন মতিউর রহমান। পরবর্তীতে বিমানটি পাকিস্তানের থাট্টা এলাকায় ভারতীয় সীমান্তের কাছাকাছি বিধ্বস্ত হলে তিনি শহীদ হন। দেশের স্বাধীনতার জন্য তার এই বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়।

সংক্ষেপে:
আজ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের জন্মদিন। মহান মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাকে দেশের সর্বোচ্চ সামরিক খেতাবে ভূষিত করা হয়েছিল।
আজ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের জন্মবার্ষিকী

0 Comments