ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

পেকুয়ায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রথম শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু

পেকুয়ায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রথম শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে মুহাম্মদ লায়েন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের নয়াকাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত লায়েন পেকুয়া পৌরসভার শেখেরকিল্লাঘোনা ডিসি রোড এলাকার সৌদি প্রবাসী ওয়াহিদুর রহমানের ছেলে এবং সে স্থানীয় একটি নূরানি মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল। নিহত শিশুর দাদা মাহমদ জানান, গত রবিবার লায়েন তার মায়ের সঙ্গে বারবাকিয়া ইউনিয়নের নয়াকাটা এলাকায় নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল। ঘটনার দিন সোমবার সকালে সে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করতে বাইরে যায়। খেলার একপর্যায়ে সকলের অজান্তে সে নানার বাড়ির পাশের একটি মসজিদের পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে তার মরদেহ ভাসমান দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে পেকুয়া নূর হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে শিশু লায়েনের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে এবং স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ।

সংক্ষেপে:
পেকুয়ায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মুহাম্মদ লায়েন নামের সাত বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পেকুয়ায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রথম শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু

0 Comments