মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন।বৃহস্পতিবার ১ অক্টোবর বেলা পৌনে ১২টার দিকে উপজেলার হাসাড়া এলাকায় মাওয়ামুখী সার্ভিস লেনে এই দুর্ঘটনা ঘটে। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানিয়েছে, বেলা ১১টা ৫৩ মিনিটে শ্রীনগর ফায়ার স্টেশনে দুর্ঘটনার সংবাদ পৌঁছায়। এরপর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাস থেকে আহত যাত্রীদের উদ্ধার করে। পরবর্তীতে তাদের ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে মাওয়ার দিকে যাত্রাপথে দ্রুতগতির বাসটি চালকের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে কয়েকজন সামান্য আঘাত পেলেও বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।এদিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে চালকদের অতিরিক্ত গতি বর্জন করে আরও সতর্ক ও নিয়মতান্ত্রিকভাবে যানবাহন চালানোর পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস।
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে বেপরোয়া গতির কারণে একটি যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।


0 Comments