কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাতকড়াসহ পালিয়ে গেছেন ইব্রাহিম নামের এক রোহিঙ্গা যুবক। তিনি একটি অস্ত্র মামলার গ্রেফতারকৃত আসামি। বুধবার রাত ১০টার দিকে হাসপাতালের পঞ্চম তলার পুরুষ ওয়ার্ডের বিছানা থেকে এই পলায়নের ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া ইব্রাহিম হ্নীলার মোছনি ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ সলিমের ছেলে। ঘটনার সময় তার পাহারায় পুলিশ লাইন্সের একজন এএসআই এবং দুজন কনস্টেবল নিয়োজিত ছিলেন। তাদের দৃষ্টি এড়িয়ে হাতকড়া পরিহিত অবস্থায় সে পালিয়ে যায় বলে পাশের এক রোগীর স্বজন জানিয়েছেন। এর আগে গত ২৫ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালীতে স্থানীয় যুবক জাকির হোসেনকে অপহরণের চেষ্টার সময় জনতা ইব্রাহিম ও নুরুল আলম নামের দুই রোহিঙ্গা যুবককে আটক করে। সে সময় তাদের গণপিটুনি দিয়ে দেশীয় পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ উখিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরবর্তীতে পুলিশ তাদের প্রথমে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছিল। এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান মজুমদার জানিয়েছেন যে, পলাতক আসামি ইব্রাহিমকে পুনরায় গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।
কক্সবাজার সদর হাসপাতাল থেকে অস্ত্র মামলার আসামি রোহিঙ্গা যুবক হাতকড়াসহ পালিয়ে গেছে। পুলিশ তাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে।


0 Comments