ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতার ছত্রছায়ায় ডিএনডি খাল ভরাট করে অবৈধ দোকান নির্মাণের অভিযোগ

সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতার ছত্রছায়ায় ডিএনডি খাল ভরাট করে অবৈধ দোকান নির্মাণের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) প্রকল্পের খাল ভরাট করে অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের নেতা সিফাতুর রহমান রাজুর রাজনৈতিক মদদে একটি চক্র এই দখল কার্য চালাচ্ছে। সরেজমিন পরিদর্শনে দেখা যায়, নাসিকের ৪ নম্বর ওয়ার্ডের শিমরাইল-ডেমরা সড়কের বিদ্যুৎ ব্লেড কোম্পানির সামনে ডিএনডি খালের একটি অংশ বাঁশের খুঁটি ও বালু দিয়ে ভরাট করা হয়েছে। আনুমানিক ৩০ থেকে ৪০ হাত দৈর্ঘ্য এবং ১০ থেকে ১৫ হাত প্রস্থের এই স্থানে নতুন করে ভাঙারি দোকান তোলার প্রস্তুতি চলছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ছাত্রদল নেতা সিফাতুর রহমান রাজুর প্রত্যক্ষ যোগসাজশে চোরাই ভাঙারি ব্যবসায়ী কুদ্দুস ও চোরাই তেল ব্যবসায়ী শাহাবুদ্দিন এই দখল বাণিজ্যে জড়িত। ইতোমধ্যে সেখানে ২০ থেকে ২৫টি অবৈধ দোকানঘর নির্মাণ করে অগ্রিম জামানত ও মাসিক ভাড়া আদায় করা হচ্ছে এবং এই আয়ের একটি অংশ ছাত্রদল নেতা রাজুর কাছে যাচ্ছে। জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কায় স্থানীয় বাসিন্দা জামসেদ ক্ষোভ প্রকাশ করেছেন। তবে অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতা সিফাতুর রহমান রাজু জানান, কুদ্দুস নামের এক ব্যক্তি সেখানে ভাঙারি দোকান নির্মাণের বিষয়টি তাকে জানিয়েছিলেন। অন্যদিকে প্রধান অভিযুক্ত কুদ্দুস মিয়া দোকান নির্মাণের কথা অস্বীকার করে দাবি করেন, তিনি সবজি চাষের উদ্দেশ্যে জায়গাটি ভরাট করেছেন। ৪ নম্বর ওয়ার্ড সচিব মো. ইমরান হোসেন জানান, এই খালের অংশটি পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন। পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় নির্বাহী প্রকৌশলী রাকিবুল আলম রাজিব বলেন, খালের প্রায় অর্ধেক জায়গা তাদের এবং বাকি অংশ সড়ক ও জনপথ বিভাগের। সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আ. রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খাল ভরাটের বিষয়টি তারা অবগত আছেন এবং অবৈধ দখল রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সংক্ষেপে:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি খাল ভরাট করে অবৈধ দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ছাত্রদল নেতার ইন্দনে এই দখল বাণিজ্য চলছে।
সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতার ছত্রছায়ায় ডিএনডি খাল ভরাট করে অবৈধ দোকান নির্মাণের অভিযোগ

0 Comments