ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

পোশাকনির্ভরতা কমিয়ে রপ্তানি বাড়াতে ২০টি নতুন বাজার চিহ্নিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়

পোশাকনির্ভরতা কমিয়ে রপ্তানি বাড়াতে ২০টি নতুন বাজার চিহ্নিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়

দেশের রপ্তানি বাণিজ্যে তৈরি পোশাক খাতের ওপর অতিরিক্ত নির্ভরতা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন পণ্যের পাশাপাশি নতুন বাজার খোঁজার অংশ হিসেবে বিশ্বের ২০টি দেশ চিহ্নিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, চীন, ভারত, কানাডা, বেলজিয়াম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, ইরান, ব্রাজিল, তুরস্ক, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজি। আজ সোমবার সচিবালয়ে আয়োজিত ‘বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণ কৌশল: ১৮টি গুরুত্বপূর্ণ বাণিজ্য গন্তব্যে পণ্য ও বাজারের বৈচিত্র্য’ শীর্ষক কর্মশালায় এসব তথ্য জানানো হয়। বাণিজ্যসচিব মো. আতাউর রহমান খানের সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বাণিজ্যিক খাতের প্রতিনিধিরা অংশ নেন। বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, নির্বাচিত বাজারগুলোর সম্ভাবনা, প্রতিবন্ধকতা এবং প্রতিযোগী দেশগুলোর অবস্থান বিশ্লেষণ করে একটি সমন্বিত রপ্তানি বহুমুখীকরণ কৌশলপত্র প্রণয়ন করা হবে। পাশাপাশি বাজারভিত্তিক আলাদা কৌশলপত্রও তৈরি করা হবে। কর্মশালায় বিজিএমইএ, সিপিডি, ওয়ালটন গ্রুপ, বাংলাদেশ অ্যাগ্রোপ্রসেসরস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির প্রতিনিধিরা তাদের প্রস্তাব তুলে ধরেন। অংশগ্রহণকারীরা তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ, ইলেকট্রনিকস, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত পণ্য, হালকা প্রকৌশল এবং তথ্যপ্রযুক্তি খাতকে আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক করে তোলার ওপর জোর দেন। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান কর্মশালায় বলেন, পণ্য বহুমুখীকরণের পাশাপাশি সেবা রপ্তানি এবং ফ্রিল্যান্সারদের বিকাশে কার্যকর উদ্যোগ নিতে হবে। বাণিজ্যসচিব মো. আতাউর রহমান খান জানান, রপ্তানিকে শক্তিশালী করতে পণ্য ও বাজার—উভয় ক্ষেত্রেই বৈচিত্র্য আনার ওপর সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।

সংক্ষেপে:
রপ্তানিতে পোশাকনির্ভরতা কমাতে ২০টি নতুন দেশ চিহ্নিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সচিবালয়ে এক কর্মশালায় রপ্তানি বহুমুখীকরণ নিয়ে আলোচনা হয়।
পোশাকনির্ভরতা কমিয়ে রপ্তানি বাড়াতে ২০টি নতুন বাজার চিহ্নিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়

0 Comments