শিক্ষার মান বৃদ্ধি ও আধুনিক সুযোগ-সুবিধা সৃষ্টির অংশ হিসেবে রংপুর জেলার ঐতিহ্যবাহী মিঠাপুকুর মহাবিদ্যালয়ে একটি নতুন বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম উল্লেখ করেন, মিঠাপুকুরের সামগ্রিক অগ্রগতি ও উন্নয়নের স্বার্থে দলমতের ঊর্ধ্বে ওঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, এলাকার উন্নয়নে বিএনপি, জামায়াতসহ সব রাজনৈতিক দলের নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা একসঙ্গে ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি মিঠাপুকুরবাসীর যেকোনো প্রয়োজনে নিজের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি। শিক্ষার আধুনিকায়নে সরকারের প্রতিশ্রুতির কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, মিঠাপুকুর মহাবিদ্যালয়কে জাতীয়করণের জন্য সব ধরনের প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে। ইতিমধ্যে প্রতিষ্ঠানটিকে সরকারিকরণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরাসরি সুপারিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে শিগগিরই ইতিবাচক সিদ্ধান্ত আসার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মিঠাপুকুর মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যাপক মোঃ গোলাম রাব্বানী, রংপুরের ডিসি মো. সাইফুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম রাব্বানী এবং সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার।
মিঠাপুকুর মহাবিদ্যালয়ে বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
-6abcd6fa72964.webp)

0 Comments