ভারতে পাচারের শিকার হওয়া বাংলাদেশী দুই তরুণীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ, বিএসএফ, বিজিবি এবং বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের যৌথ উপস্থিতিতে তাদের হস্তান্তর করা হয়। দেশে ফেরত আসা এই দুই তরুণী খুলনা ও ময়মনসিংহের বাসিন্দা। ভুক্তভোগী তরুণীরা জানান, দুই বছর আগে রাতের আঁধারে সাতক্ষীরা সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে তারা ভারতের মহারাষ্ট্রে প্রবেশ করেন। সেখানে একটি বিউটি পার্লারে কাজ করার সময় পুলিশের হাতে আটক হওয়ার পর তাদের জেলহাজতে পাঠানো হয়। পরবর্তীতে বিচারিক প্রক্রিয়া শেষে তাদের দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। সাজা ভোগ করার পর মন্ডুয়া গার্লস হোম নামের একটি বেসরকারি এনজিও সংস্থা তাদের কারামুক্ত করে নিজেদের হেফাজতে নেয়। পরবর্তীতে দুই দেশের পারস্পরিক যোগাযোগের মাধ্যমে তারা আজ দেশে প্রত্যাবর্তন করেন। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভারত থেকে ফেরত আসা দুই তরুণীর ইমিগ্রেশনসংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি এনজিও সংস্থা তাদের নিজেদের হেফাজতে নিয়ে পরিবারের কাছে পৌঁছে দেবে।
ভারতে পাচারের শিকার দুই বাংলাদেশী তরুণীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। দুই বছরের সাজা শেষে দুদেশের যোগাযোগের মাধ্যমে তারা দেশে ফেরেন।


0 Comments