রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যকার প্রথম সাক্ষাৎ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বঙ্গভবনে এসে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি। এরপর রাষ্ট্রপতির কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে যুক্তরাষ্ট্র সফর, জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশগ্রহণ এবং বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বৈঠকের নানা দিক রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ অধিবেশনে প্রদত্ত ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জ্ঞাপন করেন রাষ্ট্রপতি। পাশাপাশি বৈঠকে জাতীয় ও রাষ্ট্রীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা করা হয়। বঙ্গভবনে এসে সাক্ষাৎ করায় প্রধানমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথম সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে যুক্তরাষ্ট্র সফর, জাতিসংঘ অধিবেশন এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।


0 Comments