নিউইয়র্কে আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদানের জন্য ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। ফরাসি বার্তা সংস্থা এএফপির সংশ্লিষ্ট সূত্রের বরাਤੇ এই তথ্য জানা গেছে। এর ফলে টানা দ্বিতীয়বারের মতো জাতিসংঘের এই বার্ষিক সমাবেশে সশরীরে উপস্থিতি নিশ্চিত করতে পারছেন না ফিলিস্তিনি প্রেসিডেন্ট। গত বছরও ভিসা জটিলতার কারণে তিনি সশরীরে অংশ নিতে পারেননি এবং ভিডিও বার্তার মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরেছিলেন। শুধু প্রেসিডেন্ট আব্বাসকেই নয়, ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা পিএ এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের বা পিএলওর বিভিন্ন কর্মকর্তার ওপর চলমান ভিসা সংক্রান্ত বিধিনিষেধ আরও কঠোর করার ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ওয়াশিংটনকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা এবং প্রয়োজনীয় সংস্কার কাজে ব্যর্থ হয়েছে পিএ ও পিএলও। মার্কিন প্রশাসনের অভিযোগের মধ্যে রয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি এবং আন্তর্জাতিক বিচার আদালতে বা আইসিজে ইসরায়েলের বিরুদ্ধে আইনি পদক্ষেপে যুক্ত রয়েছে পিএ ও পিএলও। পাশাপাশি দ্বিপক্ষীয় আলোচনার পথ এড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি অর্জনের চেষ্টা, কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান এবং ২০০২ সালের মিডল ইস্ট পিস কমিটমেন্টস আইনের শর্ত ভঙ্গের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। তবে এত কড়াকড়ির মধ্যেও জাতিসংঘের পিএলও পর্যবেক্ষক মিশনে কর্মরত ফিলিস্তিনি কর্মীদের জন্য আগের নির্ধারিত ভিসা ছাড়ের সুবিধা বজায় রাখা হবে বলে মার্কিন প্রশাসন নিশ্চিত করেছে।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। এর ফলে টানা দ্বিতীয় বছরের মতো সশরীরে অধিবেশনে অংশ নিতে পারছেন না তিনি। একই সঙ্গে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও পিএলওর সদস্যদের ওপর ভিসা বিধিনিষেধ আরও বাড়ানো হয়েছে।


0 Comments