বরগুনার পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্রী জুঁইয়ের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ৩৩ ঘণ্টা পর সোমবার সন্ধ্যা ৬টার দিকে তালতলীর জয়ালভাঙা এলাকার পায়রা নদীর পাড় থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন। নিহত জুঁই রাজধানীর মিরপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি ঢাকা থেকে বরগুনার লতাকাটা এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার সকালে স্বজনদের সঙ্গে বাড়ির পাশের পায়রা নদীতে গোসল করতে নামেন জুঁই। সাঁতার না জানায় জোয়ারের তোড়ে হঠাৎ তিনি নদীর গভীরে তলিয়ে যান। সে সময় আশপাশের মানুষ তাৎক্ষণিক চেষ্টা চালিয়েও তাকে খুঁজে পেতে ব্যর্থ হন। অবশেষে সোমবার সন্ধ্যায় তালতলীর জয়ালভাঙা নলবুনিয়ার তাপ বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সংক্ষেপে:
বরগুনার পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্রী জুঁইয়ের মরদেহ ৩৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। ঢাকা থেকে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন মিরপুর উচ্চ বিদ্যালয়ের এই শিক্ষার্থী।

0 Comments