নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও হতদরিদ্র ৩৩৪টি পরিবারের মাঝে পাঁচ মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নাজিরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মাহামুদুজ্জামান সোহাগ। নাজিরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে জানানো হয়, নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজের বরাদ্দকৃত জিআর চাল স্বচ্ছতার সঙ্গে বিতরণ করা হচ্ছে। এই কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে ১৫ কেজি করে চাল প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য মিলন মাহমুদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম রবিউল, যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন এবং উপজেলা যুবদলের সদস্য জিয়াউল হক। এছাড়াও বস্ত্র মালিক সমিতির সভাপতি ইস্তিয়াক শান্ত রকি, পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহামেদ, খুবজীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি রাজু আহম্মেদ, নাজিরপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হামিদুর ইসলাম ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
নাটোরের গুরুদাসপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৩৪টি পরিবারের মাঝে ৫ মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার নাজিরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে প্রতিটি পরিবারকে ১৫ কেজি করে চাল দেওয়া হয়।


0 Comments