মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ১৪ জন সফল উদ্যোক্তাকে রাষ্ট্রীয় স্বর্ণপদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ সফরকালে তিনি এই সম্মাননা পদক তুলে দেবেন। শনিবার বিকেলে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক প্রস্তুতি সভা শেষে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
মন্ত্রী জানান, বৃহত্তর ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলা মাছ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় প্রধানমন্ত্রী এই জেলাকে পদক প্রদানের স্থান হিসেবে বেছে নিয়েছেন। সাধারণত এ ধরনের অনুষ্ঠান ইনডোরে হলেও এবার প্রধানমন্ত্রী সরাসরি মাঠপর্যায়ের উদ্যোক্তাদের কাছে গিয়ে পদক দেবেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করবেন। এছাড়া কিশোরগঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। সফরকালে শোলাকিয়া ঈদগাহ পরিদর্শন, বৃক্ষরোপণ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনেরও কথা রয়েছে।
প্রস্তুতি সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, সংসদ সদস্য মাজহারুল ইসলাম, সংসদ সদস্য মো. জালাল উদ্দিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এই সফরে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য ১৪ জন সফল উদ্যোক্তাকে রাষ্ট্রীয় স্বর্ণপদক প্রদান করবেন তিনি। এছাড়া ফ্যামিলি কার্ড বিতরণ ও উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন সরকারপ্রধান।


0 Comments