ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা নুর উদ্দিন খান

মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা নুর উদ্দিন খান

কক্সবাজার জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক এবং কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুর উদ্দিন খানকে নিয়ে একটি ফেসবুক পেজে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে।

সোমবার (২৭ জুলাই) ‘সিপিএন নিউজ’ নামের একটি ফেসবুক পেজে তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগসংবলিত একটি সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত ওই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন প্রবীণ বিএনপি নেতা নুর উদ্দিন খান।

এক বিবৃতিতে তিনি বলেন, “একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য নানা মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ ছড়িয়ে সম্মানহানির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ সিপিএন নিউজ নামের ওই পেজে ধর্ষণের মতো একটি জঘন্য ও স্পর্শকাতর অপবাদ দিয়ে আমার রাজনৈতিক ও সামাজিক মর্যাদা বিনষ্ট করার চেষ্টা করা হয়েছে।”

নুর উদ্দিন খান ওই সংবাদ ও অভিযোগের তীব্র প্রতিবাদ এবং কড়া নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে যারা তাঁর বিরুদ্ধে এমন মিথ্যা ও জঘন্য অপবাদ ছড়িয়েছেন, তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

এ ছাড়া প্রকাশিত সংবাদকে অপপ্রচার ও বিভ্রান্তিকর দাবি করে রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ জনগণকে এতে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন প্রবীণ এই বিএনপি নেতা।

সংক্ষেপে:
ফেসবুক পেজে প্রকাশিত ধর্ষণের অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা নুর উদ্দিন খান। অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা নুর উদ্দিন খান

0 Comments