কক্সবাজার পৌরসভার অর্থায়নে দক্ষিণ-পূর্ব ঘোনারপাড়ার সেগুনবাগিচা আবাসিক এলাকায় চারটি রাস্তার নির্মাণ কাজ শুরু হয়েছে। বৃষ্টির কারণে কিছুদিন কাজ বন্ধ থাকার পর গত শনিবার সকালে বায়তুন নুর জামে মসজিদ সড়কে পুনরায় নির্মাণ কাজ শুরু করা হয়।
উদ্বোধনী কার্যক্রমে উপস্থিত ছিলেন ঘোনারপাড়া বড় কবরস্থান সমাজ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এইচ এম শাহজাহান, সেগুনবাগিচা আবাসিক এলাকা সমাজ কমিটির সাধারণ সম্পাদক সায়মুন আমিন এবং বায়তুন নুর জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক রাশেদুল মজিদ। এছাড়াও সমাজ কমিটির সদস্য মোঃ আলম, আবদুস সালাম, হাফিজুর রহমান, জসিম উদ্দিন, মোঃ আবুল কাশেম, মনজুর আলম, আবদুর রহিম, ইয়াসির ও মোঃ সেলিম বাবুলসহ স্থানীয় এলাকাবাসী সেখানে উপস্থিত ছিলেন।
সেগুনবাগিচা আবাসিক এলাকা সমাজ কমিটির সাংগঠনিক সম্পাদক রাশেদুল মজিদ জানান, আলমগীর টাওয়ার থেকে বাদশাঘোনা পর্যন্ত এই এলাকাটি দীর্ঘদিন ধরে উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত ছিল। নিয়মিত কর পরিশোধ করলেও রাস্তাগুলোর উন্নয়ন না হওয়ায় শিক্ষার্থী, রোগী ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। দীর্ঘ প্রতীক্ষার পর উন্নয়ন কাজ শুরু হওয়ায় তিনি কক্সবাজার পৌরসভার প্রশাসক ও প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, সমাজ কমিটির আবেদনের প্রেক্ষিতে পৌরসভার ৯ নং ওয়ার্ডের সেগুনবাগিচা আবাসিক এলাকার প্রধান সড়ক থেকে কেফায়েত উল্লাহ আবুর বাড়ি, অধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিমের বাড়ি, মোবারকের বাড়ি এবং বায়তুন নুর জামে মসজিদের শেষ প্রান্ত পর্যন্ত এই চারটি রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
কক্সবাজার পৌরসভার অর্থায়নে দক্ষিণ-পূর্ব ঘোনারপাড়ার সেগুনবাগিচা আবাসিক এলাকায় ৪টি রাস্তার নির্মাণ কাজ শুরু হয়েছে। দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে উন্নয়ন কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।


0 Comments