দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় অভিনীত ‘জন নায়গন’ বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। মুক্তির মাত্র চার দিনের মাথায় সিনেমাটি ১০০ কোটি রুপির আয়ের মাইলফলক অতিক্রম করেছে। এইচ. বিনোথ পরিচালিত এই রাজনৈতিক অ্যাকশনধর্মী চলচ্চিত্রটি দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে।
সিনেমাটিতে বিজয়ের সাথে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, প্রকাশ রাজ এবং মামিতা বাইজু। বক্স অফিসের তথ্য অনুযায়ী, মুক্তির চতুর্থ দিনে ভারতে ছবিটির আয় ছিল প্রায় ১১ দশমিক ৪৫ কোটি রুপি। এর ফলে চার দিনের মাথায় দেশীয় বাজারে সিনেমাটির মোট আয় ১০০ কোটি রুপি ছাড়িয়ে যায়।
শুরু থেকেই সিনেমাটি শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। থালাপতি বিজয়ের অভিনয় জীবনের শেষ সিনেমা হওয়ার গুঞ্জন থাকায় এটি নিয়ে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। অভিনেতা বিজয় ইতোমধ্যেই রাজনীতিতে পূর্ণ সময় দেওয়ার ঘোষণা দিয়েছেন, যা এই সিনেমাটিকে তার ক্যারিয়ারে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
কেভিএন প্রোডাকশনস প্রযোজিত এই সিনেমার সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। বক্স অফিসে ‘জন নায়গন’-এর এই অভাবনীয় সাফল্য বড় পর্দায় থালাপতি বিজয়ের আকাশচুম্বী জনপ্রিয়তারই প্রমাণ দিচ্ছে।
বক্স অফিসে ঝড় তুলেছে থালাপতি বিজয়ের নতুন সিনেমা ‘জন নায়গন’। মুক্তির মাত্র চার দিনেই ১০০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করেছে ছবিটি। দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়ে সাফল্যের নতুন রেকর্ড গড়ছে এই তামিল ছবি।


0 Comments